• ব্রেকিং নিউজ

    টাঙ্গাইলেের গোপালপুরে নির্মিত হচ্ছে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ ও বিশ্বের সবচাইতে উচু মিনার। মসজিদটি নির্মাণের যাবতীয় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

    Saturday, November 13, 2021

    একজন তরুণ আইটি উদ্যোক্তার গল্প

    বাংলাদেশের তথ্যপ্রযুক্তি উন্নয়নে তরুণদের অবদান অপরিহার্য। মূলত তরুণ প্রযুক্তিবিদদের চৌকস দক্ষতা ও অপরিসীম ধৈর্যে এই খাত এগিয়ে চলছে প্রতিনিয়ত। বেশিরভাগ দেশী-বিদেশী প্রতিষ্ঠানে চাকরিরত থাকলেও কিছু ব্যতিক্রমও রয়েছেন। বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ অন্য জায়গায় চাকরি করার বদলে নিজেরাই গড়ে তুলেছেন প্রতিষ্ঠান, চাকরি দিচ্ছেন অন্যদের, আয় করছেন দেশী ও বৈদেশিক মুদ্রা, অনুপ্রেরণা হয়ে আছেন তাদের নবীনদের মধ্যে।


    ঠিক তেমনি একজন, আরমান সিদ্দিকি। ডাক নামঃ রিয়াদ। লেখাপড়া করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ। প্রবল ইচ্ছা ছিল কম্পিউটার নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণের। পছন্দের বিষয়ে সুযোগ না পেয়ে হতাশ হয়েছেন। কিন্তু তিনি বর্তমানে পেশায় একজন তরুন আইটি উদ্যোক্তা। শুরুর দিকে দ্বিমত থাকলেও পরবর্তীতে উৎসাহ দিয়েছেন তার বাবা। উনি বলেন বাবা এখনও সব কাজে সহযোগিতা করেন।
    ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে এখন তিনি রাজধানীর একটি বেসরকারি ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চলাকালীন সময়ে তিনি কোর্স করার মাধ্যমে দক্ষতা অর্জন করেছেন ডিজিটাল মার্কেটিং এর উপর। তাঁর-ই ধারাবাহিকতায় ৪ বছর আগে শুরু করেছিলেন উনার নিজস্ব আইটি প্রতিষ্ঠান "স্মার্টটেক আইটি" এবং পাশাপাশি গড়ে তুলেছেন ই-কমার্স ব্যবসা "যাবতীয় ডটকম" ছোটবেলা থেকেই আইটি বিষয়ে খুব বেশি টানতো। তাঁর সপ্ন ছিলো নিজে কিছু একটা করার। শুরুটা ছিলো বেশ কঠিন। দিনরাত পরিশ্রম করেছেন উনি তাঁর আইটি কোম্পানির জন্য। ধীরে ধীরে তাঁর কোম্পানি বড় হতে থাকে। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে উনি সহ ১০-১২ জন লোক ফুলটাইম ও পার্টটাইম জব করছেন। উনি দেশীয় কাজের পাশাপাশি কাজ করেছেন দেশের বাইরেও। উনি ছোট, বড়, মাঝারিসহ অনেক কর্পোরেট বিজনেস কনসালটেন্সি দিয়ে আসছেন। উনার হাত ধরে তৈরি হয়েছে অসংখ্য তরুন উদ্যোক্তা। উনি জানান ভবিষ্যতে চালু করবেন তরুণদের জন্য কম্পিউটার ট্রেনিং কোর্স। এটি করতে পারলে বেকারত্ব নিরসনেও ভূমিকা রাখবে।

    উল্লেখ্য, বর্তমানে জামালপুর জেলার প্রানকেন্দ্র সরিষাবাড়ি তে অবস্থিত "স্মার্টটেক আইটি"। এখানে ডিজিটাল মার্কেটিং, ওয়েব সল্যুশন, গ্রাফিক ডিজাইন, এনিমেশন ডিজাইন ও সফটওয়্যার সল্যুশন সহ ওয়ান স্টপ সার্ভিস নিয়ে সফলতার সাথে সেবা প্রদান করে আসছেন। সম্প্রতি "স্মার্টটেক আইটি" ৪ বছর সফলতার সাথে সম্পন্ন করে ৫ বছরে পদার্পণ করেছে। তার এই সফলতা পিছনে রয়েছে ব্যর্থতা এবং অর্জন। আশা করি এর মাধ্যমে নবীনরা অনূপ্রাণিত হবে তাদের অভীষ্ট স্বপ্ন "আইটি উদ্যোক্তা" হওয়ার লক্ষে। যারা নতুন আইটি উদ্যোক্তা হতে চান তাঁদের উদ্দেশ্যে আরমান সিদ্দিকি বলেন- সাহস, ধৈর্য, পরিশ্রম এবং যোগাযোগে ভালো হতে হবে। বাংলা ও ইংরেজি দুটো ভাষাতেই কথা বলা, পড়া ও লেখার দক্ষতা থাকতে হবে। সর্বোপরি নিজের কাজকে উপভোগ করতে হবে। একজন উদ্যোক্তার মূলমন্ত্র ও অস্ত্র হতে পারে সৃজনশীলতা। বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে তার মাঝে নিজের উদ্ভাবনী শক্তির সাথে সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করার মতো অবস্থান থাকতে হবে একজন উদ্যোক্তার। ঠিক যেমন আরমান সিদ্দিকি, যিনি তার মাঝে নতুন কিছু তৈরি করার দক্ষতা ও আইডিয়া থাকতে পারাতেই দিনশেষে তিনি এখন সফল উদ্যোক্তা।

    সম্পাদক

    প্রকাশক

    বার্তা সম্পাদক