নেইমারকে কিনতে কোনো প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছে রিয়াল মাদ্রিদ।
নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে নেইমার ফক্স স্পোর্টসকে বলেন, পিএসজির সঙ্গে আমার একটা চুক্তি আছে। চ্যালেঞ্জ, নতুন কিছু অর্জন করা ও আরও বড় লক্ষ্যের জন্য এখানে থাকবো আমি। এ ব্যাপারে আমি আমার মত পরিবর্তন আনবো না। আমি আশা করি, আমরা সফল একটা মৌসুম কাটাতে পারবো, জিততে পারবো নতুন শিরোপা। পিএসজিকে আমি কতটা পছন্দ করি সবাই সেটা জানে ।
