গত ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি এগিয়ে আছে 'পোড়ামন ২' ছবিটি। গল্প,নির্মাণ আর অভিনয় শৈলীতে দর্শক হৃদয় জয় করে নিয়েছে ছবিটি। দেশের সিনেমাপ্রেমীরা এরই মধ্যে 'পোড়ামন ২' ছবিটি দেখার সুযোগ পেয়েছেন। নতুন খবর হলো, এবার সিঙ্গাপুরে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম ও পূজা অভিনীত এ ছবিটি। সিঙ্গাপুরের বাঙালি দর্শকরা এবার ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন।
জানা যায়, আগামী ৯ আগস্ট সিঙ্গাপুরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। রাদুগা প্রোডাকশনের পরিবেশনায় সিঙ্গাপুরের ১০০ বিচ রোড’স টাওয়ারের কার্নিভ্যাল সিনেমায় ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
