স্বাস্থ্যই সকল সুখের মূল। শরীর ঠিক তো সব ঠিক। শরীর সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে। শরীরকে সুস্থ এবং মনকে নির্মল রাখার জন্য নিয়মিত শরীর চর্চা অর্থাৎ ব্যায়াম করার গুরুত্ব
অপরিসীম।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে নিয়মিত শরীর চর্চা করতেন। নিয়মিত শরীর চর্চায় শরীরের ওজন কমে। যাদের ওজন বাড়তি, তাদের শরীর চর্চার কোনো বিকল্প নেই। শারীরিক পরিশ্রম করলে ক্যালরি খরচ হয়। এভাবে আমরা যতই শারীরিক পরিশ্রম করবো, ততোই আমাদের ক্যালরি খরচ বাড়বে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে।নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম কর্মস্পৃহা বাড়ায়। শরীর চর্চার ফলে আমাদের শরীরের প্রতিটি কোষে অতিরিক্ত অক্সিজেন ও পুষ্টি সরবরাহ হয়। ফলে আমাদের হৃদ্যন্ত্র এবং রক্তনালি সচল থাকে। এতে করে সমস্ত শরীরে একটি সুস্থ প্রাণস্পন্দন ও উদ্দীপনা সৃষ্টি হয়।নিয়মিত শরীর চর্চা দাম্পত্য জীবনেও ইতিবাচক পরিবর্তন আনে।শিশুদের বিকাশের জন্য শরীর চর্চা অত্যন্ত জরুরি। শিশুদের শরীর চর্চার ব্যাপারে চিকিৎসকগণ বিভিন্ন খেলাধুলার কথা বলে থাকেন। যেমন:- হাডুডু, ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল, সাইকেল চালানো, টেনিস, সাঁতার কাটা, জগিং, হাঁটা, দৌঁড়ানো, কুস্তি, পাঞ্জা প্রভৃতির মাধ্যমে শিশুরা শরীর চর্চা করতে পারে। তবে এসব করতে গিয়ে পড়াশোনার ক্ষতি করা যাবে না। সব কিছু করতে হবে নিয়মমাফিক। অর্থাৎ পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। তাহলে উভয়ক্ষেত্রে সফলতা পাওয়া যাবে।আমাদের শরীর চর্চা হবে আল্লাহর জন্য। তাঁর সন্তুষ্টির জন্য। তাঁর পথে কাজ করার জন্য। তাহলে আমাদের শরীর চর্চা হবে সাওয়াবের বিষয়। আল্লাহ্ আমাদের তাওফীক দান করুক। আমিন