• ব্রেকিং নিউজ

    টাঙ্গাইলেের গোপালপুরে নির্মিত হচ্ছে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ ও বিশ্বের সবচাইতে উচু মিনার। মসজিদটি নির্মাণের যাবতীয় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

    Sunday, October 30, 2022

    টাঙ্গাইলের ধনবাড়ী তে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কাঠালিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খিদমাতুলউম্মাহ্ সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মাহফিলে খিদমাতুলউম্মাহ্ সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ধনবাড়ী চালাষ ইক্বরা দারুল জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ক্বারী মো. আব্দুর রহমানের সভাপতিত্বে এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
    মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ঢাকা তেজগাঁও কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: মেহেরুল হাসান সোহেল।

    এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ বীরতারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলহাজ মো: মোজাম্মেল হক সহ নেতাকর্মী বৃন্দ।

    তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঢাকার বনানীর কড়াইল আদর্শনগর কবরস্থান জামে মসজিদ ও কেরানীগঞ্জ রোহিতপুর ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতী উবায়দুর রহমান হুযাইফী (হাফি.) সহ অন্যান্য বক্তারা ওয়াজ নছিয়ত করেন।
    উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে খিদমাতুলউম্মাহ সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বীরতারা ইউনিয়নে প্রথমবার এর মত চালু হওয়া বিনামূল্যে গন কুরআন শিক্ষা প্রকল্পের মেধাবী ছাত্রদের মাঝে কুরআন শরিফ হাতে তুলে দেন উক্ত মাহফিলের প্রধান আকর্ষণ মুফতী উবায়দুর রহমান হুযাইফী সাহেব।

    তাফসীরুল কোরআন মাহফিলে কাঠালিয়াবাড়ী, বাজিতপুর, বলাসুতী, পলিশারপাড় ও কদমতলী সহ বিভিন্ন এলাকার ধর্মপ্রান নারী-পুরুষ মুসল্লিরা অংশ নেয়।

    No comments:

    Post a Comment

    সম্পাদক

    প্রকাশক

    বার্তা সম্পাদক