টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২২৭ রান তোলে ভাইস চ্যান্সেলর একাদশ। ওপেনার ক্রিস গেইল ২৯ রানে ফিরে , ৫৮ রানে আউট হন ইয়ানিক ওটলি। আর কাভেম হজ করেন ৪৪ রান। মোসাদ্দেক হোসেন ১৪ রানে নেন ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে লিটন দাসের ৪৩ আর মুশফিকুর রহিমের ৭৫ রানে সহজ জয় পায় মাহমুদুল্লার দল।
