• ব্রেকিং নিউজ

    টাঙ্গাইলেের গোপালপুরে নির্মিত হচ্ছে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ ও বিশ্বের সবচাইতে উচু মিনার। মসজিদটি নির্মাণের যাবতীয় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

    Thursday, July 19, 2018

    ঘাটাইল উপজেলা পরিচিতি

    ঘাটাইল

    উপজেলা
    ঘাটাইল বাংলাদেশ-এ অবস্থিত
    ঘাটাইল
    ঘাটাইল
    বাংলাদেশে ঘাটাইল উপজেলার অবস্থান
    স্থানাঙ্ক: ২৪°২৮′ উত্তর ৮৯°৫৮′ পূর্ব\
    ঘাটাইল উপজেলা বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধিভুক্ত একটি প্রশাসনিক এলাকা। বাংলাদেশের আধুনিকতম সেনানিবাসটি উপজেলা সদরের অদূরে অবস্থিত। এটি একটি কৃষিপ্রধান এলাকা। বর্তমানে এখানে গার্মেন্টস কারখানাসহ বেশ কয়েকটি কারখানা গড়ে ওঠছে। 
    এই উপজেলার অবস্থান ২৪°২৩´ থেকে ২৪°৩৪´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৫৩´ থেকে ৯০°১৫´ পূর্ব দ্রাঘিমাংশ। এবং আয়তন: ৪৫১.৭১ বর্গ কিলোমিটার। এর উত্তরে গোপালপুর ও মধুপুর উপজেলা, দক্ষিণে কালিহাতি ও সখিপুর উপজেলা, পূর্বে ফুলবাড়িয়া ও ভালুকা উপজেলা, পশ্চিমে ভুঞাপুর ও গোপালপুর উপজেলা।
    ঘাটাইল নামের জনপদটি যে ভূমির উপর গড়ে ওঠেছে তা ‘মধুপুর কর্দম’ নামক আদিম প্রস্তর দ্বারা গঠিত। তবে সবটুকু নয়। উত্তর-দক্ষিণে বিস্তৃত গেরুয়া বর্ণের টিলাভূমিটি এ প্রাগৈতিহাসিক যুগের স্বাক্ষ্য বহন করে। এই অংশটুকু ধলাপাড়া, রসুলপুর, সন্ধানপুর ও দেওপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত। এর বিস্তিৃতি উত্তরে দেওজানা থেকে দক্ষিণে দেওপাড়া পর্যন্ত। পূর্বপ্রান্তে রাধাকৃষ্ণের স্মৃতি বিজড়িত গুপ্তবৃন্দাবন এই টিলাভূমিতেই অবস্থিত। টিলাটি ক্রমশ নিচু হয়ে ঘাটাইল উপজেলা সদর থেকে দুই কিলোমিটার পূবে ঝড়কা বাজারের কাছে এসে উত্তর দক্ষিণে পলল বিস্তৃত ভূমিতে মিশে গেছে। এই পলল ভূমি তুলনামূলকভাবে নবীন। অনুমান করা হয় বয়স দুই হাজার বছরের কম হবে। এখানে ১৮৬১ সালে গোপালপুর থানার অধীনে পুলিশ ফাঁড়ি স্থাপিত হয়ে ১৯০৬ সালে ঘাটাইল থানায় উন্নীত হয়।
    এখানে গ্রাম ৪২৭টি, ইউনিয়ন ১৪টি, পৌরসভা ১টি ও মৌজা ৩০৬টি। ঘাটাইল উপজেলায় ১৪টি ইউনিয়ন হচ্ছেঃ দেউলাবাড়ী, ঘাটাইল, জামুরিয়া, দিগড়, দিঘলকান্দি, আনেহলা, দেওপাড়া, ধলাপাড়া, সন্ধানপুর, লোকেরপাড়া রসুলপুর,এবং নতুন ইউনিয়ন ৩ টি সংগ্রামপুর ইউনিয়ন,সাগরদিঘী ইউনিয়ন, লক্ষিন্দর ইউনিয়ন। 



    সম্পাদক

    প্রকাশক

    বার্তা সম্পাদক