ইহুদি দেশটির পার্লামেন্টের বৃহস্পতিবার ইহুদি জাতি ও রাষ্ট্র হিসেবে একটি আইন পাস করা হয়েছে। এই আইন পাসের জন্য ৬২টি ভোটের মধ্যে ৫৫টিই আইনটির পক্ষে পড়ে। আইনে হিব্রুকে দেশটির জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ ছাড়া আইনটির মাধ্যমে জাতীয় স্বার্থেই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো।
নতুন বিলে রয়েছে, বিশ্বের সমস্ত ইহুদির ইজ়রায়েলে নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার রয়েছে। পাশাপাশি ইজ়রায়েলকে ইহুদিদের ঐতিহাসিক জন্মভূমি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিল পাশের ঘটনাকে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।
