• ব্রেকিং নিউজ

    টাঙ্গাইলেের গোপালপুরে নির্মিত হচ্ছে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ ও বিশ্বের সবচাইতে উচু মিনার। মসজিদটি নির্মাণের যাবতীয় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

    Thursday, July 19, 2018

    বাসাইল উপজেলা পরিচিতি

    বাসাইল উপজেলা বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা

    এই উপজেলার ভৌগোলিক অবস্থান ২৪.২১৬৭° উত্তর ৯০.০৫০০° পূর্ব। এর উত্তরে- কালিহাতি উপজেলা, পূর্বে- মির্জাপুর উপজেলা ও সখিপুর উপজেলা, দক্ষিণে- মির্জাপুর উপজেলা ও দেলদুয়ার উপজেলা, পশ্চিমে- টাঙ্গাইল সদর উপজেলা
    ৬টি ইউনিয়ন সমম্বয়ে বাসাইল উপজেলা প্রতিষ্ঠিত। সেগুলি হল: কাউলজানীকাঞ্চনপুরকাশিলফুলকীবাসাইলহাবলা
    বাসাইল উপজেলা (টাঙ্গাইল জেলা)  আয়তন: ১৫৭.৭৮ বর্গ কিমি। অবস্থান: ২৪°০৭´ থেকে ২৪°১৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৫৮´ থেকে ৯০°০৭´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কালিহাতি উপজেলা, দক্ষিণে মির্জাপুর ও দেলদুয়ার উপজেলা, পূর্বে সখীপুর উপজেলা, পশ্চিমে দেলদুয়ার ও টাঙ্গাইল সদর উপজেলা।
    জনসংখ্যা ১৬০৩৪৬; পুরুষ ৮০৬৬৮, মহিলা ৭৯৬৭৮। মুসলিম ১৪৩৭৯৬, হিন্দু ১৬৪২৭, বৌদ্ধ ৯ এবং অন্যান্য ১১৪।
    জলাশয় প্রধান নদী: বংশী, লৌহজং, লাংলী। চাপড়া বিল, ডুবাইল বিল, কাউলজানী বিল, বনিকিশোরী বিল ও বালিয়া বিল উল্লেখযোগ্য।
    প্রশাসন বাসাইল থানা গঠিত হয় ১৯১৩ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।

    No comments:

    সম্পাদক

    প্রকাশক

    বার্তা সম্পাদক