• ব্রেকিং নিউজ

    টাঙ্গাইলেের গোপালপুরে নির্মিত হচ্ছে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ ও বিশ্বের সবচাইতে উচু মিনার। মসজিদটি নির্মাণের যাবতীয় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

    Thursday, July 19, 2018

    নাগরপুর উপজেলা পরিচিতি

    নাগরপুর
    উপজেলা
    নাগরপুর বাংলাদেশ-এ অবস্থিত
    নাগরপুর
    নাগরপুর
    বাংলাদেশে নাগরপুর উপজেলার অবস্থান
    স্থানাঙ্ক: ২৪°৩′০″ উত্তর ৮৯°৫২′৫″ পূর্বস্থানাঙ্ক: ২৪°৩′০″ উত্তর ৮৯°৫২′৫″ পূর্ব |  মানচিত্র 

    নাগরপুর উপজেলা বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা।
    এই উপজেলার ভৌগোলিক স্থানাংক আয়তন: ২৬৬.৭৭ বর্গ কিমি। অবস্থান: ২৩°৫৮´ থেকে ২৪°১০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৪৬´ থেকে ৯০°০১´ পূর্ব দ্রাঘিমাংশ । এই উপজেলার পূর্বে- মির্জাপুর উপজেলা, সাটুরিয়া উপজেলা, পশ্চিমে - চৌহালি উপজেলা, দৌলতপুর উপজেলা, উত্তরে- টাঙ্গাইল সদর উপজেলা ও দেলদুয়ার উপজেলা , দক্ষিণে- মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা ।
    নাগরপুর উপজেলায় ইউনিয়ন সর্বমোট ১২টি।নাগরপুর থানা গঠিত হয় ১৯০৬ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ৯ সেপ্টেম্বর ১৯৮৩ সালে।শিক্ষার হার  ৩৪.৭%; পুরুষ ৪০.০%, মহিলা ২৯.৭%। কলেজ ৩, মাধ্যমিক বিদ্যালয় ৩০, প্রাথমিক বিদ্যালয় ১৫৭, মাদ্রাসা ১৬। প্রধান কৃষি ফসল ধান, পাট, গম, সরিষা, আখ।
    বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি তিল, তিসি, কাউন, মিষ্টি আলু, চিনা, কলাই।
    প্রধান ফল-ফলাদি  আম, কাঁঠাল, কলা, পেঁপে, জাম, কুল।
    কুটিরশিল্প স্বর্ণশিল্প, মৃৎশিল্প, লৌহশিল্প, কাঠের কাজ।
    জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬১.৬৩%, অকৃষি শ্রমিক ৩.২২%, শিল্প ১.০৭%, ব্যবসা ১১.২০%, পরিবহণ ও যোগাযোগ ১.৬৬%, চাকরি ১০.৫০%, নির্মাণ ০.৭৪%, ধর্মীয় সেবা ০.২৬%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৯৪% এবং অন্যান্য ৮.৭৮%।
    পানীয়জলের উৎস নলকূপ ৯২.৯৭%, পুকুর ০.২২%, ট্যাপ ০.৩৬% এবং অন্যান্য ৬.৪৫%।

    সম্পাদক

    প্রকাশক

    বার্তা সম্পাদক