• ব্রেকিং নিউজ

    টাঙ্গাইলেের গোপালপুরে নির্মিত হচ্ছে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ ও বিশ্বের সবচাইতে উচু মিনার। মসজিদটি নির্মাণের যাবতীয় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

    Thursday, July 19, 2018

    মির্জাপুর উপজেলা পরিচিতি

    মির্জাপুর বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা

    ঢাকা থেকে ৬৮ কিলোমিটার দূরে এবং টাংগাইল সদর থেকে ২৭ কিলো পুর্ব দিকে এ উপজেলাটির অবস্থান ২৪.১০৮৩° উত্তর ৯০.০৯১৭° পূর্ব। মির্জাপুর উপজেলার উত্তরে সখিপুর উপজেলা, দক্ষিণে ধামরাই উপজেলা, পুর্বে কালিয়াকৈর উপজেলা এবং পশ্চিমে দেলদুয়ার উপজেলা অবস্থিত। মির্জাপুরকে বলা হয় উত্তরবংগের দরজা। ঢাকা থেকে টাংগাইল এর যে কোন উপজেলায় যাবার একমাত্র রাস্তাটি মির্জাপুরের উপর দিয়ে চলে গেছে। মির্জাপুরের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে বংশাই নদী এবং দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে লৌহজং নদী১৪ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা (মির্জাপুর নিয়ে মির্জাপুর উপজেলা গঠিত।১৯৮২ সালে বাংলাদেশের প্রথম ‘‘ উন্নীত থানা ’’ হিসেবে তৎকালীন রাষ্ট্রপ্রধান এটি উদ্বোধন করেন।মির্জাপুর শিক্ষার দিক দিয়ে শুধু টাংগাইল নয় বাংলাদেশের অন্যতম উপজেলা। এই উপজেলার সাক্ষরতার হার ও শিক্ষার হার ১০০%।গত দুই দশক ধরে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে বেশ কিছু ভারি শিল্প কারখানা গড়ে উঠেছে। 

    No comments:

    সম্পাদক

    প্রকাশক

    বার্তা সম্পাদক