• ব্রেকিং নিউজ

    টাঙ্গাইলেের গোপালপুরে নির্মিত হচ্ছে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ ও বিশ্বের সবচাইতে উচু মিনার। মসজিদটি নির্মাণের যাবতীয় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

    Friday, July 20, 2018

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি ?

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি ইংরেজি: Information and communications technology  (ICT) সাধারণভাবে তথ্য প্রযুক্তির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।

     প্রকৃতপক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক ধরনের একীভূত যোগাযোগব্যবস্থা এবং টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক ও তৎসম্পর্কিত এন্টারপ্রাইজ সফটওয়্যার, মিডলওয়্যার তথ্য সংরক্ষণ, অডিও-ভিডিও সিস্টেম ইত্যাদির সমন্বয়ে গঠিত এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্য গ্রহণ, সংরক্ষণ, সঞ্চালন ও বিশ্লেষণ করতে পারেন। প্রযুক্তিতে  আইসিটি শব্দটির ব্যবহার শুরু করে একাডেমিক গবেষকরা ১৯৮০ সালের দিকে। কিন্তু শব্দটি জনপ্রিয়তা লাভ করে ১৯৯৭ সাল থেকে। স্টিভেনসন ১৯৯৭ সালে যুক্তরাজ্য সরকারকে দেওয়া এক প্রতিবেদনে এই শব্দটি উল্লেখ করেন, যা পরবর্তীতে ২০০০ সালে যুক্তরাজ্যের নতুন জাতীয় পাঠ্যপুস্তকে সংযোজন করা হয ।প্রকৃতপক্ষে প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের আবিষ্কারগুলোর ব্যাবহারিক প্রয়োগ। জ্ঞান-বিজ্ঞানের এই যুগে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য, অথবা দক্ষ ব্যাবস্থাপনার জন্য তথ্য আহরন, সংরক্ষণ, প্রক্রিয়াকরন ও তথ্য বিতরনের গুরুত্ব অনেক। আর এই তথ্য আহরন, সংরক্ষণ, প্রক্রিয়াকরন, তথ্য বিতরনের ও এর সঙ্গে সংশ্লিষ্ট সামগ্রিক কার্যাবলী পরিচালনার বিজ্ঞানসম্মত প্রক্রিয়াকেই এক কথায় "তথ্য প্রযুক্তি" বলা হয়। তথ্য প্রযুক্তির সাথে বর্তমানে যোগাযোগ ব্যাবস্থার নিবিড় সম্পর্ক রয়েছে- বলা যায়, এরা একে অন্যের পরিপূরক। তথ্য ও যোগাযোগ -এই দুটি ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যাবহারের ফলে খুব দ্রুত ও সহজে তথ্য আদান-প্রদান করা সম্ভব। তাই এখন তথ্য প্রযুক্তিকেই ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি" বলে।

    সম্পাদক

    প্রকাশক

    বার্তা সম্পাদক